যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কন্যা ভিলা থেকে নিগার সুলতানা (৬৩) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

নিগার সুলতানা যশোর সদর উপজেলার নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তিন বছর আগে অবসর নেন। তিনি ডিভোর্সি ও নিঃসন্তান ছিলেন এবং একাই ওই ফ্ল্যাটে থাকতেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়ারা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, তিনি ৩–৪ দিন আগে অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।