যশোরে কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াটি গ্রামে ঘরের মধ্যে ঢুকে তাকে হত্যা করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ডহর মশিহাটি এলাকায় কৃষক দল নেতা তরিকুল ইসলামের একটি ঘের রয়েছে। ওই ঘেরটি লিজ দেওয়ার জন্য ওই গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কতিপয় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।