যশোরে সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর

যশোরে সাপের কামড়ে ফাহিম (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত ফাহিম যশোর সদরের রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা উত্তরপাড়ার আজিজুর রহমানের ছেলে। সে স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

ফাহিমের চাচা মো. শাহাজান হোসেন বলেন, ‘শুক্রবার ভোর ৩টার দিকে ভাতিজার চিৎকারে আমরা যাই। ওই সময় ফাহিম আমাদের জানায়, লম্বা কী যেন তাকে কামড়াইছে, খুব জ্বলছে। আমরা ভাবলাম বিষাক্ত কোনও পোকা কামড়াইছে। পরে অবস্থা খারাপ দেখে তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে ফাহিমের মৃত্যু হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।