যশোরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরে ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আবু বকর সিদ্দিক (৩৪) যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। 

তার কাছ থেকে উদ্ধার হওয়ার স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্য পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি’র একটি টহল দল যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের কাছে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে। 

পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইখাল এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি। 

এ ব্যাপারে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।