‘যাই করো, কোনো অভিনেতাকে বিয়ে করতে যেও না’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অভিনেতা কুণাল খেমুর সঙ্গে দাম্পত্য জীবনের এক দশক সময় কাটিয়ে দিয়েছেন বলিউডের অভিনেত্রী সোহা আলি খান। তবে বিয়ের আগে সোহাকে কোনো অভিনেতা বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন মা শর্মিলা ঠাকুর। সম্প্রতি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে এ কথা জানান এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের আগে মা শর্মিলা ঠাকুর ও ভাই সাইফ আলি খানের সঙ্গে কুণালের সম্পর্কও ভালো ছিল। তবে সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংহও ছিলেন অভিনেত্রী। সেই বিয়ে একটা সময়ে ভেঙে যায়। এমন অসফল দাম্পত্য দেখে শর্মিলা চাইতেন না, কন্যা সোহাও কোনো অভিনেতাকেই বিয়ে করুক। শর্মিলা নাকি তাকে বলেছিলেন, ‘যাই করো, কোনো অভিনেতাকে বিয়ে করতে যেও না।’

সোহা মায়ের এই পরামর্শ সম্পর্কে বলেছেন, ‘আসলে মা মনে করত, অভিনেতাকে বিয়ে করলে আমার জীবন আরও জটিল হয়ে উঠবে। কারণ অভিনেতাদের চরম মাত্রায় আত্মাভিমান থাকে। মেজাজের কোনো ঠিক থাকে না। অভিনেতারা খুবই সংবেদনশীল হয়ে থাকেন। তাই সঙ্গী হিসেবে তাদের পেতে গেলে নির্দিষ্ট ভাবনা-চিন্তা রাখতে হয়। সেই ক্ষমতা যদিও আমার রয়েছে।’

প্রয়াত ক্রিকেট তারকা মনসুর আলি খানেরও কি মেজাজ ওঠানামা করত? এই প্রশ্নের উত্তরে সোহা বলেন, ‘সন্তানের সঙ্গে সম্পর্কের সমীকরণ তো স্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন থেকে আলাদা হয় বটেই। অনেক সময়ই আমরা সঙ্গীর থেকে সন্তানদের সঙ্গে খুব ভাল ব্যবহার করি। কন্যা হিসেবে আমি সেরা একজন বাবাকে পেয়েছি। সারা জীবনে উঁচু স্বরে কথা বলতে শুনিনি বাবাকে। অথচ বাবা খুবই কড়া ছিলেন, কিন্তু মায়ের মতো রেগে যেতেন না।’

সোহা মনে করেন, তিনি তার বাবার মতো। অভিনেত্রীর কথায়, ‘আমি অনেকটাই আমার বাবার মতো হয়েছি। তাই আমাকে রাগিয়ে দেওয়া বা উত্তেজিত করা খুব কঠিন। তবে কুণাল জানে আমি ঠিক কোন কথায় রেগে যেতে পারি। তা ছাড়া আর কেউ রাগাতে পারে না।’

খবরওয়ালা/টিএ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।