যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিলেন খামেনির উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এবং একইসঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। খবর সিএনএন।

শরিয়তমাদারির এই বক্তব্য রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কায়হান পত্রিকার একটি বার্তায় প্রকাশিত হয়। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।’

বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। এর মাধ্যমে দৈনিক বিপুল পরিমাণ তেল ও গ্যাস মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এই প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে।

হোসেইন শরিয়তমাদারি ইরানের রক্ষণশীল মহলের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ খামেনির সরাসরি প্রতিনিধি বলেও দাবি করেছেন।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।