যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন

ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে কাতারের প্রধানমন্ত্রী ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়েটার্সের প্রতিবেদনে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর তিনি তেহরানকে রাজি করাতে দোহার সহযোগিতা চান।

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই কূটনৈতিক উদ্যোগ শুরু হয় এবং পরবর্তীতে যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।