যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলারের এই উড়োজাহাজটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত  হয়ে আগুন ধরে যায়। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।