যুব অধিকার পরিষদের সমাবেশে ভিপি নুরের সামনে হাতাহাতি

যুব অধিকার পরিষদের সমাবেশে ভিপি নুরের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

  শুক্রবার (২মে) বিকেলে ফতুল্লার বিসিক ৪ নম্বর রোডে যুব অধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত সমাবেশে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

ভিডিতে দেখা যায়, সমাবেশের শুরুতেই তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, যা প্রায় চার-পাঁচ মিনিট ধরে চলতে থাকে। পরে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চ থেকে নেমে এসে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সমাবেশের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে স্থানীয় এক নারী কর্মীর সঙ্গে তর্কাতর্কির কারণে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।