যুব সমাজকে জাগ্রত করা সহ খেলাধুলায় সম্পৃক্ত প্রতিনিয়ত নানা আয়োজন 

নিজ সংবাদ ॥ নেতাকর্মীদের পাশাপাশি যুব সমাজকে জাগ্রত করতে খেলাধুলায় সম্পৃক্ত প্রতিনিয়ত নানা আয়োজন করে যাচ্ছেন কুষ্টিয়ার জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অভিনব এক পদক্ষেপের অংশ হিসেবে শহর থেকে গ্রামাঞ্চলে নেতাকর্মী এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতিনিয়ত নানা আয়োজন করে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীরা নানা কারণে ব্যস্ত থাকার পাশাপাশি রাত জাগার অভ্যাসও রয়েছে।

ফলে ঘুম থেকে উঠতেও দেরি হয় তাদের। এতে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহতের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়েন নেতাকর্মীরা। তাই তাদের রক্ষার জন্য অভিনব এক পদক্ষেপ নিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ বিষয়ে জানান, দলীয় নেতাকর্মীরা নানা কারণে ঝিমিয়ে পড়েছিলেন। দেরিতে ঘুম থেকে ওঠার প্রবণতাও ছিল।

তাই নেতাকর্মীদের পাশাপাশি যুব সমাজকে জাগ্রত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, এই আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা সুস্থ, মাদকমুক্ত ও খারাপ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।