যেসব খাবার ও পানীয় খেলে বাড়তে পারে মাইগ্রেন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অনেকেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে। এই ব্যথা কতটা কষ্টকর তা শুধু ভুক্তভোগীরাই জানেন। অনেকের ক্ষেত্রে এই ব্যথা একবার শুরু হলে তিন দিনের আগে সারতেই চায় না। মাইগ্রেনের মারাত্মক ব্যথা নিয়ন্ত্রণে রাখতে কিছু খাবার এড়িয়ে চলা ভালো। কারণ, কিছু খাবার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। 

ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয়: চা, কফি, ইত্যাদি ক্যাফেইনযুক্ত খাবার পরিহার করা উচিত।

অ্যালকোহল: অ্যালকোহল মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে চলা ভালো।

চকোলেট: চকোলেটে ক্যাফেইন এবং বিটা-ফেনাইলথাইলামাইন নামক উপাদান থাকে যা মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে।

পনির: পুরনো পনিরে টাইরামিন নামক উপাদান থাকে যা মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে।

গাঁজনযুক্ত খাবার: আচার, সয়া সস, টক দই ইত্যাদি গাঁজনযুক্ত খাবার কিছু ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে।

অতিরিক্ত লবণাক্ত খাবার: অতিরিক্ত লবণাক্ত খাবারও মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।