যে কারণে ভেঙে গিয়েছিলো অক্ষয়-প্রিয়াঙ্কার জুটি

ক্যারিয়ারের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে সিনেমা করলেও পরে আর পর্দায় জুটি হননি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া।

পর্দায় তাঁদের রসায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘এইতরাজ’সহ অনেক সিনেমাই করেছেন অক্ষয় ও প্রিয়াঙ্কা। কিন্তু ২০০৫ সালের পর চিত্র বদলে যায়। এই জুটি আর সিনেমা করেননি।  

একবার সাক্ষাৎকারে পরিচালক সুনীল দর্শনও ফাঁস করে দিয়েছিলেন, অক্ষয়ের জীবনে দাম্পত্য কলহের কথা। স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক টুইঙ্কল খান্না মোটেও ভালো চোখে দেখেননি। ২০০৫ সালে ‘বরসাত’ ছবিতে প্রিয়াঙ্কা ও বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছে নেন পরিচালক।

প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোমান্টিক গানের ভিডিয়ো শুটও করা হয়ে গিয়েছিল। আবেদনময়ী গানটিতে সিনেমার প্রচারে ব্যবহার করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু টুইঙ্কলের কারণে সিনেমাটি থেকেই সরে দাঁড়ান অক্ষয়। তাঁর জায়গায় নায়ক হিসেবে আসেন ববি দেওল। পরিচালক সুনীল জানান, টুইঙ্কল পছন্দ করতেন না বলেই অক্ষয় এই সিদ্ধান্ত নেন।

সুনীল আরও বলেন, ‘অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিলেন। কোনো ঘনিষ্ঠ দৃশ্যেই বাজে লাগেনি দুজনকে। তবে প্রিয়াঙ্কা বিশ্বভ্রমণ করে আসার পর সব বদলে গেল। টুইঙ্কলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়।’

তখন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছিলেন, ব্যক্তিগত কারণে এ ধরনের জুটি ভেঙে যাওয়া নির্মাতাদের পক্ষে দুর্ভাগ্যজনক। এর জন্য অনেক ভুগতে হয়েছে।

পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় অক্ষয়ের সঙ্গে কেন আর সিনেমা করেননি তিনি? উত্তরে ‘দেশি গার্ল’ বলেন, ‘জীবনকে আরও সহজ করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত। এটুকু বলতে পারি, আমি কারোর সুখের জীবনে বিবাদের কারণ হতে চাই না।’ এর বাইরে আর একটি কথাও কখনো বলেননি প্রিয়াঙ্কা।

একই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেছিলেন, ‘একেবারেই এমন কিছু নয় (প্রেম)। প্রিয়াঙ্কার সঙ্গে পাঁচটা ছবিতে অভিনয় করেছি। আমি যে ওর সঙ্গে ছবি করতে চাই না, এমনটা কিন্তু নয়। রানী ছাড়া প্রায় সব নায়িকাদের সঙ্গেই অভিনয় করব। সুযোগ পেলে আবার প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।