খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪
ক্রীড়া প্রতিবেদক ॥ ১৪ জানুয়ারি (রোববার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যোগদান করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নাজমুল হাসান পাপন। দায়িত্ব নেওয়ার পর প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করবেন তিনি। মন্ত্রণালয়ে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন নাজমুল হাসান। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন।

এরপর বেলা ২ টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাজমুল হাসান।
আরও দেখুন: