যৌন সম্পর্ক গড়ে ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ নারী গ্রেপ্তার

“মিস গলফ” নামে পরিচিত থাইল্যান্ডের এক নারী অন্তত ৯ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তাঁদের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। থাই পুলিশ জানায়, গত তিন বছরে মিস গলফ প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বাত (প্রায় ১৪৩ কোটি টাকা) হাতিয়ে নিয়েছেন। বুধবার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মিস গলফের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজারেরও বেশি ছবি এবং ভিডিও পাওয়া গেছে। তিনি এই ছবি ও ভিডিওগুলো সন্ন্যাসীদের ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করতেন। মিস গলফ বিভিন্ন সন্ন্যাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তাদের থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন। তার অন্যতম কৌশল ছিল—গর্ভবতীর নাটক করা এবং ভুক্তভোগী সন্ন্যাসীকে সন্তানের ভরণপোষণের জন্য টাকা দেওয়া বাধ্য করা।

গত জুনে ব্যাংককের একটি প্রধান সন্ন্যাসী হঠাৎ সন্ন্যাস ত্যাগ করলে এই প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। জানা যায়, মিস গলফ ওই সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে দাবি করেছিলেন, তার গর্ভে সন্তান রয়েছে এবং সন্তানের ভরণপোষণের জন্য ৭০ লাখ বাত (প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা) চেয়েছিলেন।

পুলিশের দাবি, মিস গলফ ব্ল্যাকমেল করে যে অর্থ অর্জন করেছেন, তার একটি বড় অংশ তিনি অনলাইন জুয়ায় খরচ করেছেন।

Z যৌন সম্পর্ক গড়ে ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ নারী গ্রেপ্তার
মঙ্গলবার রাতে ব্যাংককের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোতে সাংবাদিকদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ৩৫ বছর বয়সী মিস গলফ। ছবি: ব্যাংকক পোস্ট

মিস গলফের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থপাচার এবং প্রতারণা-এর অভিযোগ আনা হয়েছে। থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সংঘ সুপ্রিম কাউন্সিল একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে, সরকার সন্ন্যাসীদের জন্য জরিমানা ও জেলসহ কঠোর শাস্তির বিধান আনার কথা জানিয়েছে।

সম্প্রতি, থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ৮১ জন সন্ন্যাসীকে দেওয়া উচ্চ পদবি বাতিল করেছেন। তিনি বলেন, সন্ন্যাসীদের অনৈতিক আচরণ এবং তাদের কর্মকাণ্ড জনমানসে গভীর কষ্টের কারণ হয়েছে।

থাইল্যান্ডে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। সন্ন্যাসীরা দেশটির সমাজে অত্যন্ত সম্মানিত, তবে গত কয়েক বছরে যৌন কেলেঙ্কারি, মাদকসহ নানা অপরাধে তারা বেশিরভাগই বিতর্কিত হয়ে পড়েছেন। এই কেলেঙ্কারির ফলে থাই বৌদ্ধ ধর্ম এবং সন্ন্যাসীদের প্রতি জনগণের শ্রদ্ধা কমে যেতে পারে।

 

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।