যৌন হয়রানির অভিযোগে ৮০ বছর বয়সী অভিনেতার কারাদণ্ড

‘স্কুইড গেম’ খ্যাত ৮০ বছর বয়সী কোরিয়ান অভিনেতা ও ইয়ং সুয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ এপ্রিল ও ইয়ংয়ের বিরুদ্ধে এই দণ্ডের নির্দেশ দেন আদালত। খবর এনডিটিভির

অভিযোগে বলা হয়েছে, ও ইয়ং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। ২০১৭ সালে দুটি অনুষ্ঠানে ওই নারীকে যৌন হয়রানি করা হয়। যদিও অভিনেতা নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে নাটক ও সিনেমার পর্দায় আলোচিত কাজ করা ও ইয়ং সু এই অভিযোগ সামনে আসায় তার অনুরাগীরা হতবাক হয়েছেন। তবে, অভিযোগ উঠার কয়েক বছর পর এটি প্রকাশ্যে আসায় অনেকে প্রশ্নও তুলছেন।

অভিযোগকারিণীর আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, তিনি নিজ দলের একজন নতুন অভিনেত্রীকে যৌন হয়রানি করেছিলেন। যার কারণে সেই নারী প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন এবং তার দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।

এ বিষয়ে ও ইয়েওং সু একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’ অভিযোগ অস্বীকার করলেও তিনি বলেন, ‘যদি আমার কোনো কাজ ভুল হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যা যৌন হয়রানি বলা যায়।’ ৮০ বছর বয়সে এসে তিনি বলেছেন, ‘আমি ভেঙে পড়েছি। এখন আমি শুধু ঘরে ফিরতে চাই।’

বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এ প্রথম সিজনে ‘নম্বর ০০১’ চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং সু, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। প্রায় পাঁচ দশক ধরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ও ইয়াং সু। তবে তার দীর্ঘ ক্যারিয়ারে এই বিতর্কিত ঘটনা অনেককে অবাক করেছে। শেষ পর্যন্ত আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আর এই সাজাপ্রাপ্তির ফলে বিভিন্ন প্রজেক্ট থেকেও ছিটকে পড়ছেন তিনি।

 

 

সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।