রংপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

রংপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাওন মিয়া সোহাগ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আল আকসা আইডিয়াল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে শাওন পাশের একটি ডোবা, স্থানীয়ভাবে যেটি ‘সিংহার ডোবা’ নামে পরিচিত, সেখানে মাছ ধরতে যায়। সে জাল ফেলে মাছ ধরছিল। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানির স্রোতে তলিয়ে যায়। শাওনের সাঁতার জানা ছিল না, ফলে সে নিজেকে রক্ষা করতে পারেনি।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার কিনারায় তার ফেলে যাওয়া জাল দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় খোঁজ শুরু করেন। পরে ডোবার পানির নিচ থেকে শাওনের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর লতিফ শাহ বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।