রমজানে কারাগারে বন্দিদের সেহরি ও ইফতারে বিশেষ আয়োজন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসে কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। সেহরিতে গরম খাবার পাবে ঢাকা বিভাগের ১৭ কারাগারে বন্দিরা ।

কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

এদিকে কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের সকল কারাগারেই রোজাদার বন্দিদের জন্য কারাগার থেকেই দেওয়া হবে সেহরি ও ইফতার।

শনিবার (১ মার্চ) এ তথ্য জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

মো. জাহাঙ্গীর কবির জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরাণীগঞ্জ) উনার তত্ত্বাবধানে মোট ১৭টি কারাগার রয়েছে। এসব কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হবে গরম খাবার। এ ছাড়া ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে। সেহরিতে তাদের সেই রান্না করা গরম খাবার দেওয়া হবে।

তিনি বলেন, এই মুহূর্তে সেহরির খাবার প্রস্তুতের কাজ চলছে। সেহরির আগে আগে বন্দিরা গরম খাবার পাবেন। তাছাড়া কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। 

খবরওয়ালা/এফএস

 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।