রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ মার্চ) দুপুরে ছোটহরিনা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জ্ঞানরঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজনে সন্দেহজনকভাবে ঘোড়াফেরা করছিলেন বরকল উপজেলায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দুজনেই ভারতীয় নাগরিক। তারা ছোটহরিনা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করার পাশাপাশি বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কায়কসিলু বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।