রাজধানীতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড যাত্রী ছাউনির সামনে ফুটপাতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার (১৪ জুন) রাত ১১টার দিকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রমজান জানান, রাতে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড যাত্রী ছাউনির সামনে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা ইতিমধ্যেই খিলক্ষেত থানা পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।