রাজধানীতে ছাদ থেকে পা পিছলে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় ৬ তলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা কাজল খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) রাত পৌনে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যান।

নিহত কাজল ওই এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে এবং স্থানীয় মান্নান হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত শিক্ষার্থীর মামা সুমন বলেন, গত রাতে ডেমরা কোনাপাড়া বাসার ৬ তলার ছাদ থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় আমার ভাগ্নি কাজল। আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায় আমার ভাগ্নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।