রাজধানীতে টানা ৫ ঘণ্টা বৃষ্টির আভাস

রাজধানীতে আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি আরও ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আবহাওয়াবিদ লেখেন,আজ বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লেখেন, সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এ ছাড়া সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এদিকে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের সব জেলার (মুন্সীগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর জেলার ওপরে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।