রাজধানীতে ফের কিশোর গ্যাংয়ের প্রধান গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি কিশোর গ্যাংয়ের প্রধান আশিককে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) রাতে এক অভিযানে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।

জানা গেছে, আশিকের বিরুদ্ধে, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিন পেয়ে আবার একই কর্মকাণ্ড শুরু করে আশিক। হয়ে ওঠে আগের চেয়েও বেপরোয়া।

পল্লবী-মিরপুরের অলিগলি জুড়ে দীর্ঘদিন ধরে ত্রাস ছড়িয়ে আসছে এই গ্রুপ। এলাকাবাসীর অভিযোগ—এসব কিশোর অপরাধীর ভয়ে তারা শঙ্কিত। 

আশিকের গ্রেপ্তারে এলাকায় আপাত স্বস্তি ফিরলেও সবার মনে একই প্রশ্ন—এই স্বস্তি কতদিনের?

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।