রাজধানীতে বাসচাপায় নিহত এক, চালক আটক

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন।

নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।