রাজধানীতে বাসচাপায় প্রাণ গেলো কলেজছাত্রের

রাজধানীর উত্তরায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে পূর্ব থানার জসিম উদ্দীন রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম আরমান মির্জা (২১)। তার গ্রামের বাড়ি, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামে। আরমানের বাবার নাম আবু সুফিয়ান মির্জা।

নিহত আরমানের খালা নাজনীন আক্তার জানান, আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, আজ সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় উত্তরা জসিম উদ্দীন রোড এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।