শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬, ৫শে বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬, ৫শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু

দেশ

১৪৪ ধারা ভঙ্গ: খাগড়াছড়িতে সহিংসতায় নিহত ৩

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: 14শে আশ্বিন ১৪৩২ | ২৯ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

১৪৪ ধারা ভঙ্গ: খাগড়াছড়িতে সহিংসতায় নিহত ৩

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই পাহাড়ি সম্প্রদায়ের সদস্য বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছে যে, মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আঘাত পেয়েছেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল তিনজন নিহতের সংবাদটি ‘বণিক বার্তা’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এই ঘটনায় বিপুল সংখ্যক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।’

অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে ব্যক্তিগত শিক্ষককের কাছ থেকে পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা ছাত্রী সম্মিলিত ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগীর পিতা অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নিয়েছে।

ঘটনার প্রতিবাদে শনিবার ভোর থেকে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে পথ অবরোধের ডাক দেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙ্গামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে খাগড়াছড়ি সদর এলাকায় অবরোধ তুলে নেওয়া হলেও রাত সাড়ে ১২টায় পুনরায় একই কর্মসূচি আহ্বান করা হয়। এরই মধ্যে গতকাল দুপুরে আন্দোলনকারীরা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুইমারার রামসু বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেলে বাজারে অগ্নিসংযোগ করা হলে কয়েকটি দোকান ভস্মীভূত হয়। আগুন পাশের বসতবাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বিবৃতি অনুযায়ী, বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত। অধিকাংশ দোকান মালিকই স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর। বাজারের অগ্নিকাণ্ডের ভিডিও ও চিত্র তৎক্ষণাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর পরিস্থিতি অত্যন্ত থমথমে হয়ে ওঠে। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কাছে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত বাঁধে। পরে ঐ স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের বলেন, ‘বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে গুইমারা থেকে তিনটি মৃতদেহ এবং গুরুতর আহত চারজনকে পুলিশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সংঘাত ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের আক্রমণে তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এই ঘটনায় মেজর পদমর্যাদার একজন অফিসারসহ ১৩ জন সেনা সদস্য এবং গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হন। মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো দোষীকেই ক্ষমা করা হবে না। একই সাথে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার অনুরোধ জানানো হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খোন্দকার বলেন, ‘হতাহতদের বিষয়ে পুলিশ এবং হাসপাতাল একযোগে কাজ করছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করা হবে।’

খাগড়াছড়ির এই ঘটনা প্রসঙ্গে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীও একটি বিবৃতি প্রদান করে। তাতে উল্লেখ করা হয়, ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে ইউপিডিএফের (মূল) দাবিকৃত সন্দেহভাজন শয়ন শীলকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয় এবং পুলিশি হেফাজতে রিমান্ডে নেওয়া হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান আছে। শয়ন শীলকে আটক করা সত্ত্বেও ইউপিডিএফের অঙ্গসংগঠন পিসিপির নেতা উখ্যানু মারমা ‘জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল এবং মানববন্ধনের ডাক দেন। এর জের ধরে ২৫ সেপ্টেম্বর ইউপিডিএফের আহ্বানে খাগড়াছড়িতে অর্ধদিবস হরতাল পালিত হয়। একই সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তি অনলাইনে বাঙালিদের প্রতি নানা রকম অপপ্রচার ও উসকানিমূলক মন্তব্য ছড়াতে থাকেন।

ইউপিডিএফ কর্মী উখ্যানু মারমার নেতৃত্বে এবং সামাজিক মাধ্যমে দেশী-বিদেশী ব্লগারসহ পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উসকানিমূলক প্রচারণার প্রভাবে ২৬ সেপ্টেম্বর সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা বৃদ্ধি পায়। অবরোধ চলাকালীন এক পর্যায়ে ইউপিডিএফের প্ররোচনায় উচ্ছৃঙ্খল জনতা টহলরত সেনাদলের উপর ইট-পাথর নিক্ষেপ করে। ফলে তিনজন সেনা সদস্য জখম হন। পরের দিনও ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনের কর্মীরা আবারো দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চালায়। বিভিন্ন স্থানে বাঙালি সহ সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ, ভাঙচুর, অ্যাম্বুলেন্সে আক্রমণ এবং রাস্তা অবরোধ সহ নানা ধরনের নাশকতা করে খাগড়াছড়ি পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটানো হয়। জেলা প্রশাসন কর্তৃপক্ষ খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় ১৪৪ ধারা জারি করে।

গতকাল দুপুরে গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ইউপিডিএফ ১৪৪ ধারা ভেঙে সাধারণ মানুষকে উত্তেজিত করে রাস্তা অবরোধ করে এবং গুইমারা-খাগড়াছড়ি সড়ক সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। সকাল সাড়ে ১০টায় তারা ঐ এলাকার বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী অবস্থা নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘবদ্ধভাবে তাদের ওপর আক্রমণ চালানো হয়। এতে সেনাবাহিনীর তিনজন অফিসার সহ ১০ জন সদস্য আহত হন। একই সময়ে তারা রামগড় এলাকায় বিজিবির গাড়িতে ভাঙচুর চালায় এবং বিজিবি সদস্যদের আহত করে।

একই সময়ে রামসু বাজার ও বসতবাড়িগুলোতে ইউপিডিএফের (মূল) দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে এবং বাঙালিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামসু বাজার এবং গুইমারা এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় এবং বিকাল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় গত ১৯ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে সেনাবাহিনী মনে করে। এই বিষয়ে বিভিন্ন প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিদ্যমান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিগত কয়েকদিনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সংযত আচরণ করার অনুরোধ জানিয়েছে।

এদিকে গতকাল সকাল থেকেই খাগড়াছড়ি জেলায় স্থানীয় ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরের মূল কেন্দ্র শাপলা চত্বরে যানবাহন বা লোকজনের ভিড় চোখে পড়েনি।

সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক এই পরিস্থিতির কারণে আটকে পড়েন। পরবর্তীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে তারা খাগড়াছড়ি শহরে ফিরে আসেন এবং রাতেই নিজেদের গন্তব্যে যাত্রা করেন। তবে এখনো খাগড়াছড়ির বিভিন্ন হোটেলে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিকালে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই সভায় অংশগ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সভায় নারী নির্যাতন, সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংস ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, যেকোনো ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ও উভয় পক্ষের সংঘাতের নেপথ্যে যারা রয়েছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা অপরিহার্য। একই সঙ্গে পাহাড়ের আন্দোলনের মূল বিষয়টিকে অন্য দিকে প্রবাহিত না করার আহ্বানও জানান তারা।

খবরওয়ালা/টিএসএন

মন্তব্য