রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো প্রকৌশলীর

রাজধানীর রমনা থানাধীন বেইলি রোড এলাকার শান্তিনগর মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ডবল ডেকার বাসের ধাক্কায় মো. তাশিকুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

রবিবার (১ জুন) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে  আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাহফুজ বিন তাসিব জানান, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। আজ ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে শান্তিনগর মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ডবল ডেকার বাসের ধাক্কায় আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। বর্তমানে রমনার শান্তিনগরে একটি বাসায় থাকি। আমরা তিন ভাই বোন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।