রাজধানীতে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় নিজ বাসা থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আসিফ উদ্দিন সুমন নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ চর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি গুলশানে ব্যাংক অব সিলনে (সিলন ব্যাংক) চাকরি করতেন।

নিহতের মামাতো ভাই শাহাবুদ্দিন রাশেদ জানান, আসিফ ২০১৮ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। তবে তার পারিবারিক সম্পর্কে টানাপোড়ন চলছিল। প্রায় একমাস আগে তিনি স্ট্রোকও করেছিলেন। গত ২ জুলাই তার স্ত্রী দুবাইতে যান। পরে বুধবার বাসায় ফিরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে এবং দুর্গন্ধজনিত কারনে পুলিশকে খবর দেই। পরে তারা এসে মৃতদেহটি উদ্ধার করেন।

ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটের তালা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অন্তত ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।