এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যা বললেন কেয়া পায়েল

২০২৫ সালের এসএসসি পরীক্ষা ফল প্রকাশ নিয়ে কথা বলছেন তারকারাও।  এদিকে ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল পরীক্ষার্থীদের উদ্দেশে এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, জীবনের জন্য পড়াশোনা পড়াশোনার জন্য জীবন নয়।

পোস্ট দিয়ে কেয়া পায়েল লিখেছেন, ‘জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট।

জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। এসএসসি রিজাল্ট ২০২৫।’

মন্তব্যের ঘরে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছ আপু তবে মানুষ মনে করে পড়াশোনায় জীবন পড়াশোনার বাইরে কিছুই নাই।

’ আরেকজনের ভাষ্যে, ‘সফলতা এমনি এমনি আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।’

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

খবরওয়ালা/এমজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।