রাজধানীতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদশা বলেন, ‘রবিবার ভোর সাড়ে তিনটার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই তরুণকে উদ্ধার করা হয়। তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’

এসআই বাদশা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’

পুলিশের এই উপপরিদর্শক বলেন, ‘দুর্ঘটনার স্থানটি কাফরুল থানা এলাকায় হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাটি দেখছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।’

 

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।