রাজধানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সোহেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত সোহেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে।

নিহতের পরিচিত মো. হাসান বলেন, আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেল উত্তরার একটি প্রাইভেট কম্পানিতে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন। থাকতেন কাওলা এলাকায়।

হাসান আরও বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, সোহেল বিমানবন্দর হাজি ক্যাম্পের অদূরে রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় আহত হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।