রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যায় সবুজবাগ থানা পুলিশ ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

শিশুটির বাবা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তার মেয়ে পড়ালেখার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাশের বাড়ির যুবক রিমন (১৯) কৌশলে তাকে নিজের বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, তার মেয়ে কান্নাকাটি শুরু করলে রিমন তাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে এসে ঘটনাটি জানায়। এরপর থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ রিমনকে গ্রেপ্তার করে।

বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।