রাজধানীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

রাধানীর আশুলিয়ায় বাসাবাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম রাব্বানী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার (১১ অক্টোবর) সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত গোলাম রাব্বানী ওই বাড়ির ম্যানেজার ছিলেন। অহতরা হলেন— সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (৭)। এদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে কয়েকজন শ্রমিক ডাকা হয়। পাশাপাশি দুটি ট্যাংকের একটি পরিষ্কারের পর অন্যটিতে কাজ শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ঢাকনা উড়ে বাড়ির টিনের চাল ফুঁড়ে ওপরে উঠে যায়। দেয়াল ও পাটাতনের অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান বাড়ির ম্যানেজার গোলাম রাব্বানী। আহতদের মধ্যে সুইপার ইমান আলীসহ আরও চারজন ভাড়াটিয়া রয়েছেন।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার বেশিরভাগ ট্যাংক অরক্ষিত ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।