খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 20শে ভাদ্র ১৪৩২ | ৪ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় তার ড্রাইভার মামুনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া আলী হাসান পলাশও আঘাত পেয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
রমনা মডেল থানার উপপরিদর্শক মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০-৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। ধারাল অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছে।
খবরওয়ালা/এমইউ