রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) ওয়ারীর নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (২১অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. জিয়াউল হক (৩৮), মো. আব্দুল্লাহ (৩০), মো. ফয়সাল (২৪) ও মো. শাহজাহান (২৫)।

ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে কিছু মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার ওপর ডিবি পুলিশের একটি টিম ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশিকালে তাদের কাছ থেকে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০ হাজার ইয়াবাসহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।