রাজধানীতে ২৫ ঘণ্টা ফানুস উড়ানোয় ডিএমপির নিষেধাজ্ঞা

আজ বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা হতে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। নগরবাসীকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ১৫ আগস্ট আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করে। একই দিনে বিএনপি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে থাকে। এছাড়া আগামী ১৬ আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র জন্মাষ্টমী উৎসব রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে ডিএমপি ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।