রাজধানীর পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার শিক্ষা ভবনের বিপরীত পাশে ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল সোয়া ৪টা ও সাড়ে ৪টার দিকে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, শিক্ষা ভবনের বিপরীত পাশের ফুটপাতে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হবে।

অন্যদিকে, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢামেকের উত্তর পাশ থেকে এক বৃদ্ধা নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।