রাজধানীর ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর আরামবাগে ফুটপাত থেকে জয়দুল (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে আরামবাগ আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জয়দুল রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ এলাকার হযরত আলীর সন্তান।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত দেড়টার দিকে তারা ওই এলাকায় যান। সেখানে আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছেন ওই বৃদ্ধ ভিক্ষা করতেন। ওই এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।