সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ৩ মোটরসাইকেল আরোহীর

সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতারা হলেন, উল্লাপাড়ার সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জাহিদুল ইসলাম (২২),আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের শোয়েব আলী (২০)। 

জানা যায়, উপজেলার ভদ্রঘাট এলাকায় এসিআই-গোদরেজ মিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে। 

কামারখন্দ ওসি আব্দুর রউফ জানান, পরিবারের লোকজন রাজি না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে তদন্ত ছাড়াই বৃহস্পতিবার সকালে মরদেহগুলো স্বজনদের হস্তান্তর করা হয়।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।