রাজধানীর বাসা-বাড়ি থেকে বিষধর গোখরা উদ্ধার

রাজধানী নিকেতন থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। সোসাইটির একটি বাসার গ্যারেজ থেকে সাপটি উদ্ধার করে সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে বাসার নিরাপত্তা রক্ষী সাপটি দেখতে পান। এরপরই বাড়ি মালিককে খবর দেয়া হলে তিনি নিকেতন সোসাইটিকে খবর দেন। সোসাইটি থেকে ট্রিপল নাইনের মাধ্যমে বনবিভাগের সহায়তা নেয়া হয়।

বনবিভাগ নির্দেশনায় বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান সাপটি উদ্ধার করে।

উদ্ধারকর্মী আদনান জানান, এটি বিষাক্ত গোখরা সাপ; পাশের খাল থেকে আসতে পারে বলে ধারণা তার। উদ্ধার সাপটিকে বনবিভাগের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।