তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয় : হানিফ

নিজ সংবাদ ॥ তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, তারেক ‘রহমান কোনো রাজনৈতিক নেতা নয়, মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামির বিরুদ্ধে অগনিত মামলা রয়েছে। তার কথামত বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে।

 

Fay 3 16 12 23 তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয় : হানিফ

 

তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয় : হানিফ

বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের’ ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তবে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। আর আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরেই নাশকতামূলক কর্মকাণ্ড নির্মূল হয়ে যাবে। অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য, তাই নির্বাচন কমিশন ১৮ তারিখ থেকে ৭ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কেন্দ্রীক ছাড়া আর কোনো কর্মসূচি পালন করা যাবে না এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত। পরে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রমূখ।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।