রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আগামী শনিবার, ২৪ মে দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন শুক্রবার (২৩ মে) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ঘোষণা আসতে পারে। এতে রাজনৈতিক মহলে এনসিপির ভবিষ্যৎ করণীয় ও দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।