রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়কালে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে যেগুলোর প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে, সেগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

রবিবার (২৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

কমিটির সুপারিশকৃত মামলাগুলোর তালিকা আগামী কয়েক দিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা হয়। এর মাধ্যমে গত চার মাসে এই কমিটি মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫ লাখ নেতা-কর্মী এসব মামলার আসামি ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে মামলা প্রত্যাহারের জন্য সরাসরি আবেদন করা যাচ্ছে।

এ ছাড়া solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফায়েড কপি’ সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের দরখাস্তের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের সার্টিফায়েড ফটোকপিও দাখিল করা যাবে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।