রাজবাড়ীতে ভিডিও করার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে রুপল শেখ (২৭) নামের এক দিনমজুর যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬মে) রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান জানায় ,শনিবার (১৭ মে) সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বাবা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুলসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছে সে। এই অভিযোগে তাকে ধরে নিয়ে গিয়ে একটি ঘরে বন্দি করে তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। রাত ১০টায় রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।