রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৪

খবরওয়ালা মফস্বল ডেস্ক: রাজশাহীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে নগরিতে শুরু হয় এই অভিযান।টানা ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার নয়ন শেখ (২৫), কর্ণহার থানার শরিষাকুড়ি কলেজ পাড়ার আব্দুল হানিফ (৪৪), দামকুড়া থানার নতুন মধুপুরের সাব্বির আহম্মেদ (২৮) ও বিন্দারামপুরের রহিদুল ইসলাম ওরফে বিশ্বাস (২২)। এদের মধ্যে নয়ন হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও বাকিরা স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

সাবিনা ইয়াসমিন জানান, ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডেভিল হান্টে মূলত বিভিন্ন হত্যা মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।