রাজশাহীতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এক্সপ্রেসটি যাত্রীবিহীন থাকায় কোনো হতাহতের  ঘটনা ঘটেনি। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ওয়াশপিটে পরিষ্কার করার পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন (পার্শ্ব সংঘর্ষ) হয়।কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, যেহেতু ট্রেনটি পদ্মা এক্সপ্রেসের লাইনে পড়েছে তাই রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বন্ধ থাকবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।