রাজশাহীতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ কৃষি কর্মকর্তা

রাজশাহীতে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলার চারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  মারা যাওয়া দুই যুবক হলেন চারঘাট উপজেলার নিমপাড়া এলাকার মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮)।

সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। এর মধ্যে মাসুদ রানা সকালে সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নাদিম ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।

এ ঘটনায় মোহাম্মদ টনি নামের আরও এক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন মোহাম্মদ টনি জানান, নাদিম ইসলাম তার বন্ধু। গাড়ি না থাকায় আরেক বন্ধু মাসুদ রানার ভ্যান রিজার্ভ করে চলাফেরা করেন। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুদ রানা, নাদিম ও মেহেদী একসঙ্গে ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। তিনি সামান্য একটু পান করার পর অসুস্থবোধ করেন। তখন তিনি বিরত থাকেন। কিন্তু নাদিম ও রানা বেশি পরিমাণে মদ পান করেন। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন বলেন, ‘আমার স্বামী রোববার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। মদ পান করেছিলেন কিনা জানি না। রাতে দুটি বিস্কুট ছাড়া আর কিছু খাননি। সোমবার সারাদিন ঘুমিয়েছেন। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাত ২টার দিকে হাসপাতালে নিলে সকালে মারা যান।’

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

খবরওয়ালা/এমবি

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।