রাজাকারেরা নির্বাচনে জিতলে বিষ খাব : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে রাজাকারেরা (জামায়াত) নির্বাচনে জিতলে এবং সরকার গঠন করলে তিনি বিষ খাওয়ার হুঁশিয়ারি দেবেন।

তিনি বলেন, “যারা মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন, তাদের দেখি। আর যারা রাজাকারের পক্ষে হাত তুলেন, তা একটিও হাত না ওঠে। এরপরও যদি এরা নির্বাচন করে সরকার গঠন করে, তাহলে আমি বিষ খাইব।”

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা এখনো বেঁচে আছেন, তা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়ায়। ২০০১ সালে খালেদা জিয়ার কাছে সাহায্য চাইলে বাঁচানো হয়েছিল। এখন তারা কটুক্তি করছে। বিএনপির বিরুদ্ধে ‘চাঁন্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার’ মন্তব্য শুধু জামায়াতই করে। তারা মুনাফেক, বেইমান ও অকৃতজ্ঞ।

ফজলুর রহমান বলেন, “যারা মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতা পছন্দ করে, তাদের কাছ থেকে ভোট চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান—সব ধর্মের মানুষই আমার ভোটার।”

সমাবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।