রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও  দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানায়, ‘সি’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) আসন রয়েছে মোট এক হাজার ৫১৬টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৮ হাজার ৮২০ জন ভর্তিচ্ছু। সেই হিসাবে আসন প্রতি লড়বেন প্রায় ৬৫ শিক্ষার্থী।

‘সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।