রাশিয়াকে জি-৭ থেকে বের করা ছিল বড় ভুল: ট্রাম্প

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ থেকে বের করা ছিল বড় ভুল’- বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে আবারও জোটে পেলে তিনি খুশি হবে বলেও মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প বলেছেন, ‘আমি ওদের আবার পেলে খুশিই হবো। আমার মনে হয়, ওদের বের করে দেওয়াটা ভুল ছিল। দেখুন এটা রাশিয়াকে পছন্দ করা বা না করার প্রশ্ন নয়। এটা জি-৮ ছিল।

এদিকে রাশিয়াও জোটটিতে ফিরতে মুখিয়ে আছে বলে ধারণা করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম- তোমরা করছো কী? তোমরা যে দেশের সম্বন্ধে বলছো সেটা রাশিয়া এবং তাদের অবশ্যই (শিল্পোন্নত দেশগুলোর) এই টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিনও ফিরতে চাইবেন।’

চলতি বছর জি-৭ এর সভাপ্রধানের দায়িত্ব পালন করছে কানাডা। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কানাডার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাশিয়া যখন এ জোটে ছিল তখন এর নাম ছিল জি-৮। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর বাকি সদস্যরা মস্কোকে বহিষ্কার করলে জোটের নাম জি-৭ হয়ে যায়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।