রাস্তার পাশের জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

সাভারে রাস্তার পাশের জঙ্গল থেকে আবু হানিফ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের জঙ্গলে নিহতের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। 

নিহত হানিফ বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের মৃত হারুন শেখের ছেলে। তিনি রাজধানীর রায়েরবাজার গদিঘর এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার ভাড়া বাসা থেকে আবু হানিফ নামের ওই ব্যক্তি দুপুরে বের হয়ে আর বাসায় ফেরেননি। আজ রবিবার সকালে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় গাছের নিচে জঙ্গলের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. আ. ওয়াহাব বলেন, ‘মৃতের মরদহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃওরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে গেছে।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।